সৌদি আরবে করোনায় রাউজানের এক প্রবাসীর মৃ’ত্যু
প্রবাস ডেস্ক।। মহামারি করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে সৌদি আরবের মক্কা নগরীতে রাউজানের এক প্রবাসীর মৃ’ত্যু হয়েছে। নি’হত প্রবাসীর নাম আলহাজ্ব মো. সোলায়মান (৫০)।
স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাত আট টার সময় তিনি মা’রা যান (ইন্না লিল্লাহে…রাজিউন)। ওই প্রবাসী উপজেলার ডাবুয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের আরব নগর এলাকার মৃ’ত সিদ্দিক আহমদের পুত্র। মৃ’ত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলেসহ আত্মীয়স্বজন রেখে যান।
স্থানীয়রা জানান, মা’রা যাওয়া আলহাজ্ব মো. সোলায়মানের শরীরে করোনা উপসর্গ থাকায় পবিত্র মক্কা নগরীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার রাত আট টার দিকে অবস্থার অবনতি হয়ে মা’রা যান রাউজানের এই প্রবাসী। অনেক বছর ধরে প্রবাস জীবনে আছেন তিনি।
গত সাত মাস আগে একবছর বাড়িতে থেকে পূণরায় প্রবাস জীবনে ফেরত যান।
অত্যন্ত সজ্জন পরোপকারী ও অতিথিপরায়ন মানুষ ছিলেন আলহাজ্ব মো. সোলায়মান। তার ‘মৃ’ত্যুতে এলাকায় ও মক্কাস্থ প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।









