332156

সৌদি হা’মলায় ধ্বং’স্তুপে ইয়েমেনের বিয়ে বাড়ি, নিহ’ত ২৫

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি হা’মলায় ধ্বং’স্তুপে পরিণত ইয়েমেনের একটি বিয়ে বাড়ি। ইয়েমেনের আল-জাউফ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে সৌদি জোটের বো’মা হা’মলায় অন্তত ২৫ জন নারী ও শিশু হ’তাহ’ত হয়েছে।

ইরান এই হ’ত্যাকা’ণ্ডের নিন্দা জানিয়ে বলেছে, আন্তর্জাতিক সমাজের নীরবতার সুযোগে সৌদি আররের নেতৃত্বে ইয়েমেনে যু’দ্ধাপরাধ চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি ইয়েমেনিদের জীবন রক্ষায় এগিয়ে আসতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যেসব দেশ ঘাতকদের হাতে ধ্বং’সাত্ম’ক অ’স্ত্র ও বো’মা তুলে দিচ্ছে তারাও এসব হ’ত্যাকা’ণ্ডের জন্য দায়ী।

আব্বাস মুসাভি আরও বলেছেন, সৌদি জোট ইয়েমেনে নির্বিচারে শিশু হ’ত্যা অব্যাহত রাখলেও রাজনৈতিক চাপ ও অর্থের কাছে নতিস্বীকার করেছে জাতিসংঘ। তারা শিশু ঘা’তক দেশগুলোর তালিকা থেকে সৌদি আরবের নাম বাদ দিয়েছে।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ। আর এসব দেশকে মারণা’স্ত্র ও গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয় দেশ। সূত্র: রেডিও তেহরান

ad

পাঠকের মতামত