332171

ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টায় মা’মলা, পলাতক মাদ্রাসা শিক্ষক

নিউজ ডেস্ক।। যশোরের শার্শায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধ’র্ষ’ণ চে’ষ্টার অ’ভিযো’গে মা’মলা দা’য়ের হয়েছে। ঘটনার পর থেকে অ’ভিযুক্ত শিক্ষক পা’লাতক রয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) রাত ১০ টায় শার্শা থানায় এ মামলা দায়ের করেন নি’র্যাতি’ত ছাত্রীর বাবা।

এর আগে বৃহস্পতিবার দুপুরে শার্শার গোপালপুর ইছাপুর আমিনিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার আব্দুল গফুর ছাত্রীকে স্কুলের একটি রুমে ডেকে নিয়ে ধ’র্ষ’ণের চেষ্টা করে। অ’ভি’যুক্ত শিক্ষক গফুর বালুন্ডা গ্রামের বাকাতুল্লা মোড়লের ছেলে।

শার্শার গোগা ইউনিয়ন পরিষধের ইউপি সদস্য আব্দুস ছালাম জানান, ঐ ছাত্রী গাইড বই আনতে গতকাল মাদ্রাসায় যায়। এসময় শিক্ষক আব্দুল গফুর তাকে একটি রুমে ডেকে ধ’র্ষ’ণ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। বাড়ি ফিরে ছাত্রী তার বাবাকে জানালে তিনি শিক্ষকের বি’চার দাবি করেন। কিন্তু সুষ্ঠু বিচার না পেয়ে বাধ্য হয়ে পরের দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে আ’ই’নের আশ্রয় নেয়।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম মা’মলা’র’ বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে আ’সামী পা’লা’তক রয়েছে। তাকে গ্রে’ফতা’রের চেষ্টা চলছে।

ad

পাঠকের মতামত