332197

পর্যটকের ব্যাগে ডিবি পরিচয়ে ইয়াবা দিয়ে ফাঁ’সানোর চেষ্টা যুবকের

নিউজ ডেস্ক।। নাটোরে ডিবি পুলিশের পরিচয়ে পর্যটকের ব্যাগে ইয়াবা দিয়ে ফাঁ’সাতে গিয়ে ফেঁ’সে গেছেন শাহীন আলম নামের এক যুবক।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে সদর উপজেলার উত্তরা গণভবনের সামনে ঘটনাটি ঘটে। শাহিন শহরের ফুলবাগান এলাকার মৃ’ত গোলাম হোসেনের ছেলে।

পুলিশ ও হ’য়রানির শি’কার যুবকরা জানান, শুক্রবার ১১ টার দিকে রাজশাহী মহানগরের লক্ষ্মীপুর ভাটোপাড়া যুবসংঘের ১৪ সদস্য ৭টি মোটরসাইকেলে উত্তরা গণভবনের সামনে দিয়ে নলডাঙ্গা উপজেলার হালতিবিলে যাচ্ছিলেন।

এসময় বহরের পেছনে একাকী থাকা সংগঠনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামিল দিপনের মোটরসাইকেলটি গতিরোধ করে শাহীন আলম। নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে জামিলের ব্যাগ ত’ল্লাসী শুরু করে শাহীন।

এ সময় শাহীন তার কাছে থাকা ই’য়াবা জামিলের ব্যাগে ঢুকিয়ে দেয়। জামিল ঘটনার প্র’তিবাদ জানিয়ে অন্যদের ফোন দেয়। অন্যরা ঘটনাস্থলে এসে বিষয়টির প্রতিকার চেয়ে ৯৯৯-এ কল করে। পরে নাটোর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহীনকে আ’টক করে।

এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, শাহিনের বি’রুদ্ধে মা’মলা দা’য়েরের প্রস্তুতি চলছে।

ad

পাঠকের মতামত