331736

যুক্তরাষ্ট্রে একদিনে নতুন আ’ক্রান্ত ৬৩ হাজার মানুষ

নিউজ ডেস্ক।। কিছুতেই কমছে না যুক্তরাষ্ট্রে করোনা সং’ক্রমণের হার। বরং সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে আ’ক্রান্ত। সবশেষ চব্বিশ ঘণ্টাতেও করোনাভাইরাসে ৬৩ হাজারের বেশি নতুন শ’নাক্ত দেখেছে যুক্তরাষ্ট্র। তাতে দেশটিতে মোট আ’ক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ২০ হাজার ছাড়িয়েছে, যা বিশ্বের মোট আ’ক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জুলাই) স্থানীয় সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৬টা) যুক্তরাষ্ট্রে আরও ৬৩ হাজার ৩৬২ জনের শরীরে করোনার সং’ক্রমণ পাওয়া গেছে।

চব্বিশ ঘণ্টায় আ’ক্রান্তদের মধ্যে মৃ’ত্যু হয়েছে আরও ৮৫০ জনের। তাতে মোট মৃ’ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪৩২ জন।

করোনায় মৃ’ত্যুর বৈশ্বিক তালিকাতে অনেক আগে থেকেই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। পরিসংখ্যান বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় আ’ক্রান্ত ও মৃ’ত্যুর সংখ্যাটা আরও বেশি। এই ওয়েবসাইটে দেয় তথ্য অনুযায়ী দেশটিতে আ’ক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে আর মৃ’ত্যুর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে। ‘মধ্যে সুস্থ হয়েছেন ১৬ লাখ মানুষ।

যুক্তরাষ্ট্রে নতুন সং’ক্রমণের অধিকাংশই হচ্ছে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে। পরিস্থিতি বিপজ্জনক দেখে বিধিনি’ষেধ উঠিয়ে দেওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে ক্যালিফোর্নিয়াসহ অনেক অঙ্গরাজ্য।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী বিশ্বজুড়ে করোনাভাইরাসে আ’ক্রান্ত ১ কোটি ৩৪ লাখ ৬২ হাজার ছাড়িয়েছে। মৃ’ত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ৮১ হাজার। করোনা সং’ক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৭৮ লাখ ৫১ হাজার ৬০২ জন।

আ’ক্রান্ত ও মৃ’ত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। দেশটিতে শ’নাক্ত ১৯ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে, মৃ’ত্যু হয়েছে ৭৪ হাজারের বেশি মানুষের।

ভারত আছে তৃতীয় স্থানে, আ’ক্রান্ত ৯ লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মৃ’ত্যু হয়েছে ২৪ হাজারের বেশি মানুষের।

৭ লাখ ৩৯ হাজারের বেশি আ’ক্রান্ত নিয়ে রাশিয়া আছে চতুর্থ স্থানে। দেশটিতে মৃ’ত্যু হয়েছে ১১ হাজারের বেশি মানুষের। ৩ লাখ ৩৩ হাজারের বেশি আ’ক্রান্ত নিয়ে পেরু উঠে এসেছে পঞ্চম স্থানে, দেশটিতে মৃ’তু হয়েছে ১২ হাজারের বেশি মানুষের।

মৃ’তের সংখ্যার বিচারে অবশ্য যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরেই রয়েছে যুক্তরাজ্য এবং ইতালি।

ad

পাঠকের মতামত