বাংলাদেশসহ ১৩ দেশের নাগরিকদের ইতালি প্রবেশে নি’ষেধাজ্ঞা
ডেস্ক রিপোর্ট।। ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশসহ ১৩টি দেশের নাগরিকদের ইতালি প্রবেশে নি’ষেধাজ্ঞা জারি করেছে, একই সঙ্গে দেশগুলোর সাঙ্গে বন্ধ থাকবে বিমান চলাচল।
এর আগে, গত বৃহস্পতিবার ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর দিয়েছে আল জাজিরা এ সং’ক্রান্ত একটি সংবাদ প্রকাশ করে। সেখানে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়া বাংলাদেশসহ ১৩টি দেশের নাগরিকদের প্রবেশে নি’ষেধাজ্ঞা দিয়েছে ইতালি।
যে দেশগুলোর নাগরিকরা প্রবেশে নি’ষেধাজ্ঞা দেয়া হয়েছে সেগুলো হল- বাংলাদেশ, আরমেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া এন্ড হার্জেগোভিনা, চিলি, কুয়েত, উত্তর মেসিডোনিয়া, মলডোভা, ওমান, পানামা, পেরু এবং ডোমিনিকান রিপাবলিক।






