331753

ভারতে একদিনে আ’ক্রান্ত ২৯ হাজারের বেশি

ডেস্ক রিপোর্ট।। ভারতে গত ২৪ ঘণ্টায় আবারো রেকর্ডসংখ্যক করোনা সং’ক্রমণের ঘটনা ঘটেছে। একদিনে সর্বোচ্চ ২৯ হাজার ৪২৯ জন করোনায় আ’ক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট আ’ক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৩৬ হাজার ১৮১ জনে। মঙ্গলবার ৫৮২ জনের মৃ’ত্যু হয়। ফলে মৃ’তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে।

জানা গেছে, সং’ক্রমণ বৃদ্ধির ভয়াবহ হারে নতুন করে লকডাউন শুরু হচ্ছে বেশ কয়েকটি জায়গায়। পশ্চিমবঙ্গে লকডাউনের মেয়াদ বেড়েছে। নতুন করে লকডাউন শুরু হয়েছে বিহারে। বেঙ্গালুরুও হাঁটছে লকডাউনের পথে। আ’ক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছাড়ানোয় চাপ বাড়ছে রাজস্থানে। গত চব্বিশ ঘণ্টায় শুধু মহারাষ্ট্রেই সংক্র’মিত হয়েছেন ৬ হাজার ৭৪১ জন।

মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দফতরের হিসাব বলছে, ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আ’ক্রান্ত হয়েছেন ১৩৯০ জন। মৃ’ত্যু হয়েছে আরও ২৪ জনের৷ রাজ্যে করোনায় মোট আ’ক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩২ হাজার ৮৩৮৷ পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত করোনায় মৃ’তের সংখ্যা ৯৮০।

ad

পাঠকের মতামত