চীনে ইউএস বাংলার ফ্লাইট বাতিল
নিউজ ডেস্ক।। ইউএস বাংলার গুয়াংজু ফ্লাইটে ৫ জন করোনা রোগী পাওয়া যাওয়ায় আগামী এক সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে ইউএস বাংলার ফ্লাইট বাতিল করেছে চীনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। শুক্রবার (১০ জুলাই) রাতে এ তথ্য জানা গেছে।
এর আগে বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক করোনাভাইরাস সং’ক্রমিত ব্যক্তি পাওয়ায় বাংলাদেশ থেকে সব ফ্লাইট নি’ষিদ্ধ করেছে ইতালি।
গত সোমবার ২২৫ জন যাত্রী ঢাকা থেকে ইতালি পৌঁছান এবং এদের মধ্যে পরীক্ষা করে ২১ জনের দেহে করোনা ভাইরাস শ’নাক্ত করা হয়।




