330851

ঘণ্টায় হাজারেরও বেশি আ’ক্রান্ত হচ্ছে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক।। ভারতে দিনকে দিন মহামারি করোনাভাইরাসের সং’ক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আ’ক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়ত পাল্লা দিয়ে বাড়ছে। দীর্ঘ চার মাস লকডাউন দেয়ার পরও ভাইরাসটির সং’ক্রমণ থামানো যায়নি। এই মুহূর্তে সর্বোচ্চ সং’ক্রমণের তালিকায় দেশটি তৃতীয় স্থানে অবস্থান করছে।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, গত একদিনের ব্যবধানে সেখানে নতুন করে আরো ২৫ হাজার ৫৩০ জনের দেহে কোভিড-১৯ শ’নাক্ত করা হয়েছে। অর্থাৎ সেখানে গড়ে ঘণ্টায় এক হাজারের বেশি মানুষ আ’ক্রান্ত হচ্ছেন। এ নিয়ে দেশটিতে শ’নাক্তকৃত করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ লাখ ৭১ হাজার ৮৩৩ জন।

গত একদিনের ব্যবধানে ভাইরাসটিতে সং’ক্রমিত হয়ে আরো ৪৯৩ জন মৃ’ত্যুবরণ করেছেন। এ নিয়ে ভারতে এখন পর্যন্ত ২১ হাজার ১৭৪ জনের মৃ’ত্যু হলো। বিপরীতে সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৬৮৫ জন।

এদিকে বিশ্বব্যাপী করোনা সং’ক্রমণের তালিকায় শীর্ষে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত ৩১ লাখ ৫৯ হাজার ৫১৪ জনের দেহে ম’রণব্যাধী এ ভাইরাসটি শ’নাক্ত করা হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৪ হাজার ৮৭৩ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ১৩ লাখ ৯৩ হাজার ২৫৬ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে ফুটবলের দেশ ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত ১৭ লাখ ১৬ হাজার ১৯৬ জনের দেহে কোভিড-১৯ শ’নাক্ত করা হয়েছে। এদের মধ্যে মৃ’ত্যুবরণ করেছেন ৬৮ হাজার ৫৫ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ১১ লাখ ৫২ হাজার ৪৬৭ জন।

ad

পাঠকের মতামত