330407

প্রধান কার্যালয়সহ রিজেন্টের উত্তরা শাখা সিলগালা

নিউজ ডেস্ক।। রাজধানীর উত্তরায় প্রধান কার্যালয়সহ রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখা সিলগালা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অ’ভিযানের পর রিজেন্ট হাসপাতালের উত্তরার প্রধান কার্যালয়টি; যেখানে বসে তারা এই সমস্ত কার্যক্রমগুলো চালাতো সেটা এবং রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখাটি সিলগালার কাজ চলছে। কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি সিলগালা করা হবে।’

হাসপাতালে থাকা রোগীদের রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে জানিয়ে সারোয়ার আলম বলেন, ‘করোনার নমুনা সংগ্রহ করেও পরীক্ষা ছাড়াই ভুয়া রিপোর্ট প্রদান করতো রিজেন্ট হাসপাতাল। এভাবেই প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন তারা।’

এর আগে গতকাল সোমবার রাতে মো. মোহাম্মদ সাহেদের মালিকানাধীন হাসপাতাল থেকে অননুমোদিত র‌্যাপিড টেস্টিং কিট ও একটি গাড়ি জব্দ করা হয়।

এ প্রসঙ্গে সারোয়ার আলম বলেন, ওই গাড়িতে ফ্ল্যাগস্ট্যান্ড ও স্বাস্থ্য অধিদপ্তরের স্টিকার লাগানো ছিল। আ’ইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনের চোখে ধুলো দিতেই ফ্ল্যাগস্ট্যান্ড ও স্বাস্থ্য অধিদপ্তরের স্টিকার ব্যবহার করা হতো।

উল্লেখ্য, উত্তরার রিজেন্ট হাসপাতালের বি’রুদ্ধে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই নেগেটিভ বা পজিটিভ রিপোর্ট দেওয়ার অ’ভিযোগের ভিত্তিতে সোমবার অ’ভিযান চালায় র‌্যাব। ওই অ’ভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

অ’ভিযানের পর তিনি বলেন, ‘অ’ভিযানকালে ২৮টি রিপোর্ট হাতেনাতে পাওয়া গেছে। যেগুলোর নমুনা আসলে পরীক্ষার জন্য যায়ইনি। সবগুলোই ভুয়া রিপোর্ট।’

‘এই নমুনা পরীক্ষার নামে প্রত্যেকের কাছে থেকে তারা ৩ হাজার ৫০০ টাকা করে নিয়েছে। এভাবে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে রিজেন্ট হাসপাতাল’, যোগ করেন সরোয়ার আলম।

ad

পাঠকের মতামত