স্বামী-স্ত্রী মিলে ২২ হাজার বিও অ্যাকাউন্টধারীর কোটি-কোটি টাকা আত্মসাৎ
নিউজ ডেস্ক।। ঢাকা স্টক এক্সচেঞ্জের গ্রাহকদের কোটি কোটি টাকা আ’ত্মসাৎকারী দুইজনকে গ্রে’প্তার করেছে ঢাকা মহানগর গো’য়েন্দা পুলিশের রমনা বিভাগ।
গতকাল সোমবার লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার সীমান্ত এলাকা থেকে তাদেরকে গ্রে’প্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর গো’য়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আবদুল বাতেন। তিনি জানান, ঢাকা স্টক এক্সচেঞ্জের ক্রেস্ট সিকিউরিটিজ ব্রোকারেজ হাউজটি গত ২২ জুন ২২ হাজার বিও অ্যাকাউন্টধারীর কোটি কোটি টাকা আত্মসাৎ করে আ’ত্মগো’পন করেছিল। পরে এই ঘটনায় পল্টন থানায় দুটি মা’মলা দায়ের হয়। সেই মা’মলাতেই তাদের গ্রে’প্তার করা হয়েছে।
গ্রে’প্তারকৃত’দের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, তাদের প্রতিষ্ঠান ক্রেস্ট সিকিউরিটিজে ২২ হাজার বিও অ্যাকাউন্টধারীরা প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এই টাকার মধ্যে তারা ১৮ কোটি টাকা আ’ত্মসাৎ করেছে বলে জানিয়েছে।
এছাড়াও তারা ৪৪/৪৫ জন ব্যক্তির কাছ থেকে তারা মুনাফা দেওয়ায় শর্তে ৩০ কোটি টাকা ঋণ নিয়েছে।




