গত ২৪ ঘণ্টায় দেশে মৃ’ত ৫৫ জন সম্পর্কে যা জানানো হয়েছে
নিউজ ডেস্ক।। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আ’ক্রান্ত হয়ে ৫৫ জন মা’রা গেছে। এ নিয়ে করোনা আ’ক্রান্ত হয়ে মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ১৫১ জনে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ২৭ জনের করোনাভাইরাস শ’নাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শ’নাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৬৪৫। এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৩ জন। সব মিলে সুস্থ হয়েছেন ৭৮ হাজার ১০২ জন।
আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। মৃ’ত ৫৫ জনের মধ্যে হাসপাতালে মা’রা গেছেন ৩৯ জন, বাড়িতে ১৫ জন এবং হাসপাতালে মৃ’ত অবস্থায় এসেছেন ১ জন। এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মৃ’ত্যুবরণ করেছেন।
মৃ’ত ৫৫ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ৪৬ জন পুরুষ ও ৯ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ১১-২০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৮ জন, ৬১-৭০ বছরের মধ্যে ২১ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৬ জন এবং ৮১-৯০ বছরের মধ্যে ১ জন মা’রা গেছেন।




