329664

৬০ বছরের রেনু বেগম রোগযন্ত্রণা আর সইতে পারছিলেন না?

নিউজ ডেস্ক।। গলাচিপায় রেনু বেগম নামের ৬০ বছরের বৃদ্ধা আত্মহ’ত্যা করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিকনিকান্দি ইউনয়নের মাঝ গ্রামে এ ঘটনা ঘটে।

ফিটকিরি খাওয়ার পর স্বজনরা গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদও হাসপাতালে প্রেরণ করেছেন।

গলাচিপা থানার পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝ গ্রামের মতিন মোল্লার স্ত্রী রেনু বেগম (৬০) দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে বৃহস্পতিবার রাতে ঘরে থাকা পটাশ এলাম (ফিটকিরি) খেয়ে আত্মহ’ত্যা করেন।

এসময় পরিবারের লোকজন তার অবস্থার অবনতি দেখে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেনু বেগমের মৃ’ত্যু হয়। খবর পেয়ে পুলিশ লা’শ উদ্ধার করে ময়নাত’দন্তের জন্য পটুযাখালী ম’র্গে প্রেরণ করেন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, রেনু বেগম দীর্ঘদিন ধরে নানা রোগে আ’ক্রান্ত ছিলেন। রোগের য’ন্ত্রণা সহ্য করতে না পেরে আ’ত্মহ’ত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় গলাচিপা থানায় একটি ইউডি করা হয়েছে। ময়নাত’ন্তের জন্য তার লাশ পটুয়াখালী সদর হাসপতালে প্রেরণ করা হয়েছে।

ad

পাঠকের মতামত