দশ গরু জ’বাই করে ভুরিভোজ, পুলিশ দেখে দৌড়ে পালালেন অতিথিরা
নিউজ ডেস্ক।। করোনা ভাইরাস সং’ক্রমণের সময়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক ব্যক্তির মৃ’ত্যুবার্ষিকীতে ১০ টি গরু জ’বাই করে বিশাল আয়োজন করায় বাড়ির মালিককে জ’রিমানা করেছেন ভ্রাম্যমাণ আ’দালত।
শুক্রবার (০৩ জুলাই) সকালে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামে স্বাস্থ্যবিধি না মেনে মৃ’ত্যুবার্ষিকীতে দশ গরু জবাই করে ১০ হাজার মানুষের ভুরিভোজের আয়োজন করা হয়। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই বাড়ির মালিক আব্দুল্লাহ কাফিকে ২০ হাজার টাকা জ’রিমানা করে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান জানান, মৃ’ত্যুবার্ষিকীতে দশটি গরু জ’বাই করে ১০ হাজার মানুষের ভুরিভোজের আয়োজন করে। করোনা সময়ে কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনে অনুষ্ঠান করায় ভ্রাম্যমাণ আদা’লত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আ’দালতের সাথে পুলিশের উপস্থিতি দেখে অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার মানুষ দৌড়ে পালায়। তাদের কারো মুখে মাস্ক ছিল না। পরবর্তীতে রান্না করা খাবার গ্রামের গরিব অসহায়দের মাঝে বিলিয়ে দেয়া হয়।




