328953

ষাটোর্ধ্ব বয়সীদের কোরবানির পশুর হাটে না যাওয়ার অনুরোধ

নিউজ ডেস্ক।। বিদ্যমান করোনা পরিস্থিতিতে ষাটোর্ধ্ব বয়সীদের কোরবানির পশুর হাটে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (২৯ জুন) দুপুরে নগর ভবনে ‘আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বর্জ্য অপসারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা শীর্ষক সমন্বয়’ সভায় মেয়র এ অনুরোধ জানান।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ সারাদেশে গবাদিপশুর হাট বসলে এবং ঈদুল ফিতরের মতো এবার ঈদের আগে রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগ থেকে লোকজনের অবাধ যাতায়াত নতুন করে সারাদেশে করোনা সং’ক্রমণের মা’রাত্মক ঝুঁ’কি তৈরি করবে বলে আ’শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সম্প্রতি বাংলাদেশ সফরে আসা চীনা বিশেষজ্ঞ দলও এমন ইঙ্গিত দিয়েছেন। কোরবানি উপলক্ষে পশুর হাট বসলে এবং এই ঈদকে কেন্দ্র করে লাখ লাখ মানুষ শহর ছেড়ে গ্রামে চলে গেলে আরও এক দফা দাবানলের মতো করোনার সং’ক্রমণ ছড়িয়ে পড়বে বলে আ’শঙ্কা করেছেন তারা। তাই জীবন ও জীবিকা ঠিক রেখে এ দুটি চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর করণীয় সম্পর্কে নানা চিন্তাভাবনা চলছে। সূত্র: বাংলা নিউজ, আর টিভি, জাগো নিউজ

ad

পাঠকের মতামত