বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে প্রা’ণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
নিউজ ডেস্ক।। বুড়িগঙ্গা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চডুবিতে প্রা’ণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার রাষ্ট্রপতি নি’হতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি উদ্ধার কাজের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন।




