328955

বুড়িগঙ্গায় লা’শের স্তুপ, ধাক্কা খেয়ে যেভাবে ডুবলো লঞ্চটি (ভিডিও)

নিউজ ডেস্ক।। চাঁদপুরগামী লঞ্চ ময়ূর-২ সদরঘাট থেকে যাওয়ার সময় তেড়ছাভাবে রওনা দেয়ায় মর্নিং বার্ডে ধাক্কা লাগে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

মো. মাসুদ নামের ওই ব্যক্তি ও তার দুই মামা ফিরছিলেন ডুবে যাওয়া লঞ্চে। লঞ্চডুবির পর মাসুদ সাঁতরে তীরে উঠতে পারলেও তার দুই মামার খোঁজ পাননি এখনও। তার নিখোঁজ থাকা দুই মামা হলেন আফজাল শেখ ও বাচ্চু শেখ।

মাসুদ বলেন, রাজধানীর ইসলামপুরের গুলশানআরা সিটিতে কাপড়ের ব্যবসা করেন তিনি। প্রতিদিন তিনি সকালে মুন্সিগঞ্জ থেকে ঢাকায় এসে কাপড়ের দোকান করেন। গতকাল রোববার ময়মনসিংহ থেকে তার দুই মামা তাদের মুন্সিগঞ্জের বাসায় বেড়াতে যান। তাদের নিয়ে আজ সকালে লঞ্চের একটি কেবিনে করে ঢাকায় ফিরছিলেন। কিন্তু লঞ্চ পাড়ে ভেড়ার আগে মুহূর্তে লঞ্চ দুর্ঘ’টনার কবলে পড়ে।

তিনি বলেন, ঘাটে ভেড়ার জন্য আমাদের লঞ্চ সোজা আসছিল। অন্য একটা লঞ্চ তেড়ছাভাবে (বাঁকা) রওনা দিছে। তেড়ছাভাবে রওনা দেয়াতে ওই লঞ্চটা বাড়ি দিছে আমাদের লঞ্চের মাঝে। বাড়ি দেয়ার সাথে সাথে লঞ্চটা কাইত হয়ে ডুবে গেছে। তলায় যেতে ১০ সেকেন্ডও সময় নেয় নাই। আমি কেবিনে ছিলাম। গ্লাস খুলে আমি বের হইছি। ভেতরে আমার আপন দুই মামা ছিলেন। তারা তো বের হতে পারেন নাই। তাদের খোঁজ করছি।

মাসুদ আরও বলেন, দু’র্ঘটনার পর লঞ্চে থাকা প্রায় ৫০ জনের মতো যাত্রী আমরা সাঁতরে উঠতে পারছি। বাকি যাত্রী কেউ উঠতে পারে নাই। তারা লঞ্চের ভেতরেই ছিল। আমরা প্রায় ১৫০ জনের মতো লোক ছিলাম।

প্রসঙ্গত, সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি ডু’বে যায়। এখন পর্যন্ত এ দু’র্ঘটনায় ২৫ জনের মর’দেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ অনেকে।

https://www.youtube.com/watch?v=MJztOYORFaQ

ad

পাঠকের মতামত