328966

গত ২৪ ঘন্টায় মৃ’ত ৪৫ জন সম্পর্কে যা জানানো হয়েছে

নিউজ ডেস্ক।। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আ’ক্রান্ত হয়ে ৪৫ জন মারা গেছেন। এ নিয়ে করোনা আ’ক্রান্ত হয়ে মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৭৮৩ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৮৩৭ টি নমুনা পরীক্ষায় আরও ৪ হাজার ১৪ জনের করোনা শ’নাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৪১ হাজার ৮০১ জনে।

আজ সোমবার (২৯ জুন) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৭৮০ জন।এদিকে মৃ’ত ৪৫ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ৯ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২১-৩০ বছরের মধ্যে ২ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১১ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৪ জন এবং ৭১-৮০ বছরের মধ্যে ৬ জন, ৮১-৯০ বছরের মধ্যে ১ জন এবং ৯১-১০০ বছরের মধ্যে ১ জন। এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ১ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, সিলেট বিভাগে ৩ জন এবং বরিশাল বিভাগে ৩ জন মৃ’ত্যুবরণ করেছেন।

ad

পাঠকের মতামত