328418

স্বাস্থ্য অধিদফতর কালো তালিকাভুক্ত করেছে ১৪ প্রতিষ্ঠানকে

নিউজ ডেস্ক।। দু’র্নীতি দ’মন কমিশনের নির্দেশনার প্রায় সাড়ে ৬ মাস পর দু’র্নীতি, প্রতা’রণা ও চ’ক্রান্তের অ’ভিযোগে চৌদ্দটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করলো স্বাস্থ্য অধিদপ্তর। খবর সময় সংবাদ।

বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন এ নির্দেশ দেন। সময় সংবাদের হাতে আসা নথি বিশ্লেষণ করে দেখা যায় এই প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটার ১৩১ কোটি টাকা আ’ত্মসাৎ করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণে থাকা মেডিকেল কলেজ, হাসপাতাল ও প্রতিষ্ঠানের এমএসআর, ভারী মেশিন ও সামগ্রী কেনা কাটায় অনিয়ম ও দু’র্নীতির ওঠা ‘অ’ভিযোগ তদ’ন্ত করে ২০১৯ সালের ১২ই ডিসেম্বর চৌদ্দটি ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করতে মন্ত্রীপরিষদ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠান দুদক সচিব।

এর ১৭৮ দিন পর এ মাসের ৬ তারিখ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ক্রয় ও সংগ্রহ অধিশাখা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, কেন্দ্রীয় ঔষাধাগারের পরিচালকে দুদকের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিতে চিঠি দেন।

সময় সংবাদের হাতে আসা নথিতে দেখা যায়, ১৪টি ঠিকাদারি প্রতিষ্ঠানের বি’রুদ্ধে দু’র্নীতি করে ১৩১ কোটি টাকা আ’ত্মসাতের অ’ভিযোগে ৯টি মা’মলা রয়েছে। ২০১৮ ও ১৯ সালে মা’মলাগুলো করে দুদক।

ad

পাঠকের মতামত