328410

ট্রেনে কাটা পড়ে কুড়িলে ৩ জনের মৃ’ত্যু

নিউজ ডেস্ক।। রাজধানীর কুড়িলে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃ’ত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার সকালে তাদের লা’শ উদ্ধার করা হয়। নি’হত একজনের নাম আল-আমিন (১৬)। বাকি দু’জনের নাম-পরিচয় জানা যায়নি। তাদের বয়স ২৫ ও ৪০ বছর।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে বিশ্বরোড সংলগ্ন রেললাইন এলাকা আল-আমিনের ম’রদেহ উ’দ্ধার করা হয়। তার বাড়ি কুড়িগ্রামে। একই জায়গায় বুধবার সন্ধ্যার দিকে আরেকটি ট্রেনের ধাক্কায় দুজনের মৃ’ত্যু হয়েছে। নিহত ওই দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

তিনি আরো জানান, নি’হতদের লা’শ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ম’র্গে পাঠানো হয়েছে। ম’য়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ad

পাঠকের মতামত