328356

ক্যানসারের জীবাণুর বি’রুদ্ধে প্রতিরোধ গড়তে সহায়তা করে জাম, এছাড়াও

ডেস্ক রিপোর্ট : গ্রীষ্মকালীন ফল জামের রয়েছে অনেক পুষ্টিগুণ। পুরো বর্ষায় বাজারে পাওয়া যায় এই ফল।

পুষ্টি উপাদান: জামে শর্করার পরিমাণ ১৫.৫৬ গ্রাম, পটাশিয়াম ৭৯ মিলিগ্রাম, ফসফরাস ১৭ মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম ১৫ মিলিগ্রাম, ক্যালসিয়াম ১৯ মিলিগ্রাম, সোডিয়াম ১৪ গ্রাম।

পুষ্টি পূরণের পাশাপাশি জাম বিভিন্ন রোগপ্রতিরোধ করে-

জামে প্রচুর পরিমাণ ভিটামিন ‘সি’ থাকায় জ্বর, সর্দি ও কাশি দূর হয়। এতে থাকা ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম ও ভিটামিনগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে পারে।

জামে থাকা গ্লুকোজ, ডেক্সট্রোজ ও ফ্রুকটোজ কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। দাঁত, চুল ও ত্বক সুন্দর করতে খেতে পারেন জাম। দাঁত ও মুখের স্বাস্থ্য ভালো রাখে। জামের ভিটামিন ‘এ’ চোখ ভালো রাখতে সাহায্য করে।

ক্যানসারের জীবাণু বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সহায়তা করে জাম। মুখের ক্যানসার প্রতিরোধে এটি অত্যন্ত কার্যকর।

নিয়মিত জাম খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। জামে ডায়াটরি ফাইবার রয়েছে। তাই কোষ্ঠকাঠিন্যে বেশ উপকারী। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে জাম সহায়ক। সূত্র : দেশ রূপান্তর

ad

পাঠকের মতামত