328087

প্রবাসী মেয়ের বি’রুদ্ধে মায়ের যত অ’ভিযোগ

নিউজ ডেস্ক।। মেয়ের বি’রুদ্ধে দেশে বিদেশে নি’র্যাতনের অ’ভিযোগ এক গর্ভধারিনী মায়ের। অ’ভিযোগ রয়েছে, আমেরিকা প্রবাসী মোছাঃ হাবিবা খাতুন মুন্নি গত ২০১৪ সালের ডিসেম্বরে তার শিশুকে দেখভাল তথা লালন পালন করতে তার গর্ভধারিনী মা আয়শা হাবিব বিলকিসকে আমেরিকা নিয়ে যায় ।

সেখানে মাকে নিয়ে গিয়ে প্রথমে তুচ্ছ- তাচ্ছিল্ল করে । সামান্য ত্রুটি বিচ্যুতির অজুহাত দেখিয়ে একপর্যায়ে মায়ের খাওয়া দাওয়ার পরিমান কমাতে থাকে।

মোছাঃ হাবিবা খাতুন মুন্নি আরো জানান, ২দিনের স্থলে একদিন খাবার দেয় । ক্রমশ; মানসিক ও শারীরিক ভাবে মাকে নি’র্যাতন শুরু করে মোছাঃ হাবিবা খাতুন মুন্নি । এরপর হু’মকি ধমকি দিতে থাকে ।

মাকে মা’রধর, মায়ের শরীরে গরম পানি ঢেলে দেয়া, হাত ভে’ঙে দেয়া, ওড়না মুখে বুজে দেয়াসহ অকথ্য নির্যাতন করতে থাকে মাকে। তার অ’ভিযোগ, সর্বশেষ মায়ের ৪টি দাত ভে’ঙে দেয় ।

মেয়ে কর্তৃক নি’র্যাতন অ’ত্যাচার সইতে না পেয়ে আমেরিকা পুলিশের শ্মরণাপন্ন হন মা আয়শা হাবিব বিলকিস । মোবাইলে আমেরিকা পুলিশকে ৯১১ এ বিষয়টি জানান । পুলিশ এসে ঘটনার সত্যতা পেয়ে তাকে নগদ ৩ লাখ টাকা জরিমানা ধার্য করে আদায় করে দেয়।

প্রতিবেশিদের ভাস্যমতে, মোছাঃ হাবিবা খাতুন মুন্নি ২০১৫ সালের জানুয়ারি মাসে দেশে ফিরলে মাকেও নিয়ে আসে । আবার আমেরিকা গিয়ে ২০১৭ সালে দেশে ফিরে । দেশে এসে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে পৈত্রিক বাড়ি সেখানেও মাকে নি’র্যাতন হামলা চালায় হাবিবা খাতুন মুন্নী ।

সে তার মাকে জিম্মী করে ছোট ভাই আকিব এর ৫ কাঠা জমি লিখে নেয়। অ’ত্যাচার নি’র্যাতনের শি’কার হয়ে আয়েশা হাবিব বিলকিস গফরগাঁও থানায় একটি অ’ভিযোগ দায়ের করেছেন । এবিষয় গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার জানান, অ’ভিযোগ পেয়েছি,ত’দন্ত অফিসার ছুটিতে আছে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। উৎস: বিডি২৪লাইভ

ad

পাঠকের মতামত