সৌদি আরবে করোনায় মা’রা গেছেন ৫ বাংলাদেশি চিকিৎসক
আন্তর্জাতিক ডেস্ক।। সৌদি আরবের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি চিকিৎসক করোনাভাইরাসের আ’ক্রান্ত হয়ে মা’রা গেছেন। পেশাগত দায়িত্ব পালনে সৌদিতে নিহত চিকিৎসকদের মৃ’ত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানানো হয় পাঁচজন মহান ডাক্তারকে।
সৌদিআরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব গোলাম মোশিহ্ নিহত চিকিৎসকদের স্মরণে বলেন, যে চিকিৎসকরা মানুষকে সাহায্য ও চিকিৎসার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তারা প্রকৃত বীর। তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়েছেন।
নি’হত ডাক্তারদের মধ্যে ১৯ জুন করোনা সং’ক্রমণের কারণে মা’রা গেছেন ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ (রণক)। তিনি সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে রিয়াদের কিং সালমান হাসপাতালে মেডিসিন বিভাগে পরামর্শক হিসাবে কর্মরত ছিলেন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ছাত্র।
করোনায় আ’ক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়ার সময় আ’ক্রান্ত হয়ে রিয়াদের প্রিন্স সালমান হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রিয়াদের আবদুর রহমান (করোনা ডেডিকেটেড) হাসপাতালে স্থানান্তর করা হয়। ভেন্টিলেটরে রেখে সম্ভাব্য সকল চিকিৎসা সেবার পরও তার অবস্থার অবনতি ঘটে এবং ১৯ জুন তিনি ওই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ড. রণক সৌদি আরবে কোভিড -১৯ মহামারি সং’ক্রমণের শুরু থেকেই কিং সালমান হাসপাতালের দুটি করোনা ওয়ার্ডের দায়িত্বে ছিলেন। তিনি রিয়াদের কিং সালমান হাসপাতালে শেষ দিন পর্যন্ত করোনা আ’ক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় দায়িত্ব পালন করেছেন। কিং সালমান হাসপাতালে যোগদানের আগে তিনি সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে রিয়াদের মাজমাহ এলাকার কিং খালেদ জেনারেল হাসপাতালে অভ্যন্তরীণ মেডিসিন বিশেষজ্ঞ হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে জেনারেল প্র্যাকটিশনার হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি। পরে যুক্তরাষ্ট্র থেকে তিনি এমআরসিপি, এফআরসিপি সম্পন্ন করে পরামর্শদাতা হিসাবে নিযুক্ত হন। করোনা মহা’মা’রির শুরুতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গঠিত “সৌদি-বাংলা ডক্টরস পুল” এর সক্রিয় সদস্য ছিলেন। ডা. রণক সৌদিআরবে করোনা মহামা’রি ছড়িয়ে পড়ার পর থেকে কয়েক হাজার বাংলাদেশি রোগীকে টেলিফোনে পরামর্শ দিয়ে সহায়তা করেছেন। একজন মহৎ হৃদয়ের অধিকারী, উদার এবং দানশীল ব্যক্তি হিসেবে প্রবাসে বাংলাদেশ বাংলাদেশ কমিউনিটিতে তিনি অনেক অবদান রেখেছেন।
করোয় সৌদি আরবে প্রথম ডাক্তার হিসেবে ষাটোর্ধ ডা. আফাক হোসেন মৃ’ত্যুবরণ করেন। তিনি পবিত্র নগরী মদিনার স্থানীয় সাফা আল মদিনাহ্ পলি ক্লিনিকের একজন অর্থোপেডিক সার্জন ও জেনারেল প্র্যাকটিশনার হিসেবে নিয়োজিত ছিলেন। সাফা আল মদিনাহ পলি ক্লিনিকে করোনা আ’ক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে তিনি সং’ক্রমিত হন এবং ৩১ মার্চ মদিনায় মৃ’ত্যুবরণ করেন।
করোনায় আ’ক্রান্ত হয়ে চিকিৎসক আবদুর রহিম ১৯ মে জেদ্দায় মৃ’ত্যুবরণ করেন। তিনি জেদ্দার বিন লাদেন পলি ক্লিনিকে জেনারেল প্র্যাকটিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া ১৩ জুন ডা. মো. আনোয়ার উল হাসান রিয়াদে করোনাভাইরাস সং’ক্রমণে মারা যান। তিনি রিয়াদের বাথায় বদরুদ্দিন পলি ক্লিনিকে জেনারেল প্র্যাকটিশনার হিসাবে কাজ করেছিলেন। রিয়াদে বাংলাদেশি কমিউনিটির বহু প্রবাসীকে তিনি সাহায্য করেছেন।
এছাড়া চলতি মাসের ১৬ জুন মদিনায় করোনার সং’ক্রমণে ডা. গোলাম মোস্তফা মা’রা যান। তিনি সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে মদিনার “আগুল স্বাস্থ্যসেবা কেন্দ্রে” দায়িত্ব পালন করেছেন। ডাক্তার মোস্তফা ৪৪ বছরেরও বেশি সময় সৌদি স্বাস্থ্য মন্ত্রণায়ের অধীনে কাজ করেছেন এবং গত চার মাস আগে তিনি অবসর নিয়ে দেশে ফিরে যাওয়ার অপেক্ষায় ছিলেন।
রিয়াদে করোনা সং’ক্রমণে আরও দু’জন বাংলাদেশি ডাক্তারের স্ত্রীও মারা যান। ডা. শফিকুল ইসলামের স্ত্রী এবং ডা. আনোয়ার হোসেনের স্ত্রী সম্প্রতি রিয়াদে ইন্তেকাল করেছেন। এছাড়া আরও বেশ কয়েকজন চিকিৎসকও সৌদিআরবে করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ আ’ক্রান্ত ডাক্তারদের চিকিৎসা সেবা নিশ্চিত ও যেকোনো সহযোগিতা করার জন্য চিকিৎসক সংগঠনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের পাশাপাশি ডাক্তারদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। উৎস: সময়টিভি।









