সৌদি আরবে করোনায় মা’রা গেছেন ৩৭৫ বাংলাদেশি, সং’ক্রমণের শিকার ১১ হাজারেরও বেশি
প্রবাস ডেস্ক।। এছাড়া প্রথম সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে ২৬৫ ও দ্বিতীয় সর্বোচ্চ যুক্তরাজ্যে ২২০ জন বাংলাদেশি মা’রা গেছেন।
সৌদি আরবে করোনাভাইরাসে সং’ক্রমিতদের মধ্যে অন্তত ৩০ শতাংশই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেলের তথ্য মতে এদের মধ্যে মদিনায় সবচেয়ে বেশি এবং দ্বিতীয় সর্বোচ্চ মা’রা গেছেন মক্কা ও জেদ্দায়।
রাষ্ট্রদূত গোলাম মসিহ জানিয়েছেন, সৌদিতে আ’ক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে।
করোনা আ’ক্রান্তদের মৃ’ত্যুর হারে বাংলাদেশি এগিয়ে থাকা নিয়ে সং’শয় পিছু ছাড়ছে না।আরও অন্তত শতাধিক বাংলাদেশির অবস্থা সং’কটাপন্ন।
সং’কটে থাকা সৌদি আরবে প্রায় ৪ হাজার অভিবাসী বাংলাদেশিকে খাদ্য সহায়তা দিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।
জেদ্দা কনস্যুলেটের আওতায় আরও প্রায় দুই হাজার অভিবাসীকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
দূতাবাস ও কনস্যুলেটের অধীনে অভিবাসীদের জন্য এ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে চিকিৎসা সেবায় ‘প্রবাস বন্ধু’ হটলাইন চালু রয়েছে।
রাষ্ট্রদূত গোলাম মসিহ বলেন, সং’কটময় পরিস্থিতিতে বাংলাদেশিদের চাকরি না হারানোর বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
আমাদের মধ্যেপ্রাচ্যে বিষয়ক প্রধান সংবাদ দাতা সাঈদ আহমেদ টেলিফোনে বলেন, দেশটিতে মৃ’ত্যু ও সং’ক্রমনের শিকার বাংলাদেশির প্রকৃত সংখ্যাটা ২৫০ এর বেশিই হবে।
ছোট্ট বদ্ধ জায়গায় অনেক লোক এক সাথে থাকছেন বলেই অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশিরা বেশি করোনার শি’কার হয়েছেন বলেও যোগ করেন আহমেদ।









