নারায়ণগঞ্জে প্রেমিকার সঙ্গে বিয়ের দাবিতে বিদ্যুৎ টাওয়ারে যুবক
এ যেন সিনেমার দৃশ্য। প্রেমিকার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের উঁচু টাওয়ারে উঠে পড়লেন প্রেমিক। তারপর থেকে উচ্চস্বরে বলতে থাককেন প্রেমিকার সঙ্গে তার বিয়ে না হলে আ’ত্মহ’ত্যা করবেন। এক কান দু’কান করে মধ্যরাতে জড়ো হতে থাকে এলাকাবসী।
খবর যায় ও পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের কানেও। অবশেষে টানটান উ’ত্তেজনার মধ্যদিয়ে তার প্রেমিকার সঙ্গে বিয়ের আশ্বাস দিয়ে নানা কৌশলে আদমজী বিহারী ক্যাম্পের বিপ্লব নামের ওই প্রেমিককে আড়াইঘন্টা পর নামানো হয় ওই টাওযার থেকে।
প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে আ’ত্মহ’ত্যা করতে বিদ্যুতের উঁচু টাওয়ারের ৬৫ থেকে ৭০ ফুট উপরে উঠে ওই প্রেমিক।
পরে প্রেমিকার সাথে বিয়ে দেয়ার শর্তে প্রায় আড়াই ঘণ্টা পর বিপ্লব নামে ওই যুবককে অক্ষত নিচে নামিয়ে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস ও পুলিশ।
এসময় উপস্থিত জনতার চোখে-মুখে আ’তঙ্ক বিরাজ করছিল। সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় শনিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, ওই যুবক বিদ্যুৎ সঞ্চালন লাইনের ৬৫-৭০ ফুট উপরে উঠে যায়। ঘটনাস্থলে গিয়ে আমরা বিভিন্ন উপায়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে নিচে নামিয়ে আনতে সক্ষম হই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারে দড়ি বেধে ফাঁ’সি দেয়ার প্রস্তুতি নিয়ে রাখে এই যুবক।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা, পুলিশ ও পরিবারের সদস্যদের অনেক অনুরোধেও বিপ্লবকে নিচে নামতে রাজি করানো যাচ্ছিলো না। বিভিন্ন শর্তে প্রায় এক ঘণ্টা পর বিহারী ক্যাম্পের মেম্বার ভোলা ওরফে ভোলা মেম্বারের কথায় কিছুটা নিচে নেমে এলে আশেপাশের লোকজনের চিৎকারে এবং তাকে নিচে নামিয়ে আনতে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের এগিয়ে যেতে দেখে পুনরায় তিনি ওপরে উঠতে থাকেন।
এরপর তার ভাইয়ের মাধ্যমে ফায়ার সার্ভিসের হ্যান্ড মাইকে কথা বলতে পুনরায় কিছুটা নিচে নেমে এলে টাওয়ারের অপর প্রান্ত দিয়ে স্থানীয় দু’জনওপরে উঠে তাকে ধরে ফেলে। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তাো উপরে উঠে তাকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনতে সক্ষম হন।
বিপ্লবের বাবা জানান, তার ছেলে মা’দকা’সক্ত। প্রায়ই মা’দকের টাকার জন্য ঘরে হু’মকি-ধ’মকিসহ নানা অঘটন ঘটায়। বেশ কয়েকদিন ধরে একই ক্যাম্পের এক তরুণীকে বিয়ে করতে পরিবারের অনুমতি চায় বিপ্লব। কিন্তু পরিবার এতে সম্মতি না দেয়ায় সে এই ঘটনা ঘটায়।
ঘটনাস্থল যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ জানান, খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখি প্রায় ৬৫ থেকে ৭০ ফুট উপরে উঠে যুবকটি অবস্থান নিয়েছে। পরে অনেক কৌশলে তাকে নিচে নামিয়ে আনা হয়। সূত্রঃ যুগান্তর






