ঘুমের ওষুধ খাইয়ে ৯ বছরের শিশুকে ‘ধ’র্ষ’ণ’
নিউজ ডেস্ক।। সাভারের আশুলিয়া থানায় নয় বছরের এক শিশুকে ঘুমের ওষুধ খাইয়ে ধ’র্ষ’ণের অভিযোগে বকুল মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে আ’টক করেছে পুলিশ। আজ রোববার আশুলিয়া থানার উপপরিদর্শক মো. সামিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার গভীর রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের কোন্ডলবাগ এলাকা থেকে বকুলকে আ’টক করা হয়। তিনি নাটোর জেলার লালপুর এলাকার বাসিন্দা। আশুলিয়ায় থেকে তিনি রিকশা চালাতেন।
পুলিশ জানায়, ওই শিশুর বাবা ও মা দুজনই পোশাক কারখানায় কাজ করেন। প্রতিদিনের মতো শনিবার দুই শিশুকে রেখে তারা কারখানায় কাজে যান। এই সুযোগে তাদের পাশের কক্ষের ভাড়াটিয়া বকুল মিয়া কৌশলে ওই শিশুদের ঘুমের ওষুধ খাওয়ান। পরে নয় বছরের ওই শিশুকে ধ’র্ষ’ণ করেন।
বাবা-মা কারখানা থেকে ফিরে শিশুদের অসুস্থ দেখতে পেলে প্রাথমিক জিজ্ঞাসায় শিশুরা জানায়, বকুল মিয়ার দেওয়া খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েছিল। বিষয়টি জানাজানি হলে অন্য ভাড়াটিয়ারা বকুলকে আ’টকে রেখে থানায় খবর দেয়।
পরে ঘটনাস্থল থেকে বকুল মিয়াকে আ’টক করে পুলিশ। এ ঘটনায় গতকাল মধ্য রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে মা’মলা দায়ের করলে পুলিশ ওই মা’ম’লায় বকুল মিয়াকে গ্রে’প্তার দেখায়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সামিউল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে বকুলকে আ’টক করে থানায় আনা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ধ’র্ষণ মা’মলা দায়ের করেছেন। এই মা’মলায় তাকে গ্রে’প্তার দেখিয়ে আ’দালতে পাঠানো হবে। সেই সাথে ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’






