327635

চীনে কানাডিয়ানের বি’রুদ্ধে অ’ভিযোগ আনায় হতাশ ট্রুডো

নিউজ ডেস্ক।।  চীনে আটক দুই নাগরিকের বি’রুদ্ধে গু’প্তচরবৃত্তির অভিযোগ আনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হতাশা প্রকাশ করেছেন। ট্রুডো জানান, সরকার ১৮ মাস ধরে চীনে আটক দুই কানাডিয়ানকে মুক্তি দেয়ার জন্য সরকারি ও বেসরকারিভাবে ব্যবস্থা ব্যবহার করেছেন।

যারা শুক্রবার (১৯ জুন) রাজনৈতিকভাবে অভিযুক্ত মা’মলায় আনুষ্ঠানিকভাবে গু’প্তচরবৃত্তির অভিযোগে অ’ভিযুক্ত হয়েছেন। কানাডার স্থানীয় গণমাধ্যম সিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

ট্রুডো বলেছেন, ‘চীনা প্রসিকিউটররা যে অভিযোগ প্রকাশ করেছেন, তাতে আমি অত্যন্ত হতাশ।’ উল্লেখ্য, চীনে আটক কানাডার নাগরিক মাইকেল কোভরিগ সাবেক কূটনীতিক এবং মাইকেল স্পাভর একজন ব্যবসায়ী। তাদের আ’টকের ১৮ মাস পর সরকারিভাবে তাদের বি’রুদ্ধে গুপ্তচরবৃত্তির অ’ভিযোগ আনা হয়েছে।

কোভরিগের মাম’লাটি বেইজিংয়ের প্রসিকিউটররা এবং স্পাভরের মা’মলাটি দেশটির উত্তর-পূর্ব প্রদেশের লিয়াওনিংয়ের প্রসিকিউটররা পরিচালনা করছেন। জানা গেছে, চীনা নাগরিক ও হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়াংঝু গত বছরের ডিসেম্বরে কানাডায় আ’টক হওয়ার পর ওই দুইজনকে আটক করে চীন। মেং ওয়াংঝু আ’টকের পর থেকেই দেশ দুটির মধ্যে বৈরিতা বাড়তে থাকে। ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বানে মেং ওয়াংঝুকে আ’টক করে কানাডা।

ad

পাঠকের মতামত