অ’স্ত্র-বোঝাই পাকিস্তানি ড্রো’ন গু’লি করে নামাল ভারত
আন্তর্জাতিক ডেস্ক।। ২০ সেনা নি’হতের ঘটনায় লাদাখে চীনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে কাশ্মীরেও গোলমেলে অবস্থায় পড়েছে ভারত।
চীন সীমান্তের নাজুক পরিস্থিতির সুযোগ নিয়ে কাশ্মীরে ভারতকে বিপাকে ফেলতে চেষ্টা করছে পাকিস্তান। এমনটাই অ’ভিযোগ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।
শনিবার সকালে জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় একটি পাকিস্তানি ড্রোন গু’লি করে নামানোর দাবি করেছে বিএসএফ। ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে ওই ড্রোনটিকে গু’লি করে নামানো হয় বলে জানা গিয়েছে। গু’প্তচরবৃত্তির উদ্দশ্যেই ড্রো’নটি ভারতীয় আকাশসীমায় ঢুকেছিল বলে সূত্রের খবর।
কাশ্মীরের কাঠুয়া জেলার হীরানগর তালুকে রাঠুয়া গ্রামে পাকিস্তানি ড্রো’নটিকে গু’লি করে নামায় বিএসএফ-এর ফরওয়ার্ড পোস্ট। বিএসএফ-এর ১৯ ব্যাটেলিয়েনের টহল দল প্রথম হীরানগর সেক্টরের রাঠুয়া গ্রামের ওপর ড্রো’নটিকে উড়তে দেখে।
ভারতের দাবি, পাকিস্তানি মদতপুষ্ট স’ন্ত্রাসবাদী সংগঠনগুলোর জন্য আকাশ থেকে অ’স্ত্রশ’স্ত্র ফেলার জন্য এবং গু’প্তচরবৃত্তির জন্য ড্রোনটি ভারতে প্রবেশ করে থাকতে পারে। ড্রো’নটিকে গু’লি করে মাটিতে নামানোর পর তার মধ্যে থেকে বেশ কিছু অ’স্ত্রশ’স্ত্র উদ্ধার হয়েছে।
ওই পাকিস্তানি ড্রো’নের ভেতর থেকে একটি এম-৪ আমেরিকায় তৈরি রাইফেল, ২টি ম্যাগাজিন, ৬০ রাউন্ড বুলেট এবং সাতটি গ্রেনেড উদ্ধার হয়েছে। শনিবার ভোর ৫.১০ মিনিটে ড্রোনটিকে গু’লি করে নামানো হয়। সাব-ইন্সপেক্টর দেবেন্দ্র সিং ড্রো’নটিকে নামাতে আট রাউন্ড গুলি চালান। পানসারের বর্ডার আউটপোস্ট এর কাছে ড্রো’নটিকে নীচে নামানো হয়।
ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত থেকে ২৫০ মিটার ভারতের ভেতরে নামানো হয় ড্রো’নটিকে। ড্রোনের প্লেলোডে আলি ভাই নামে একজনের নাম পাওয়া গেছে। এই আলি ভাইয়ের জন্যই অ’স্ত্রশ’স্ত্র পাঠানো হয়েছিল বলে মনে করা হচ্ছে। কে এই আলি ভাই, তার খোঁজ চলছে। আট ফুট চওড়া ড্রো’নটিকে সীমান্তের ওপার থেকে পাকিস্তানি ঘাঁটি নিয়ন্ত্রণ করছিল বলে মনে করছে বিএসএফ। সূত্র- ইন্ডিয়া টাইমস।






