327454

চীনের সাথে সং’ঘর্ষে ৭৬ ভারতীয় সেনা আ’হত

নিউজ ডেস্ক।। চীনা সেনাদের সঙ্গে লাদাখের সং’ঘর্ষে ২০ ভারতীয় জওয়ান নি’হত হওয়া ছাড়াও আরও বেশ কিছু সেনা আ’হতও হয়েছে। সবমিলিয়ে ৭৬ জন সেনা আহত হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভারতীয় সেনা কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

বৃহস্পতিবার এক সেনা কর্মকর্তা জানান, সীমান্ত সং’ঘর্ষে আ’হত সেনাদের মধ্যে ১৮ জনের অবস্থা গু’রুতর। তারা লেহ হাসপাতালে ভর্তি রয়েছেন।, বাকি ৫৬ জনের চিকিৎসা চলছে অন্যান্য হাসপাতালে। তবে আ’হত সেনারা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আশা করা যাচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে তারা কাজে যোগ দিতে পারবেন।

লাদাখ সী’মান্তে ভারত-চীন সেনা সং’ঘর্ষের ঘটনায় মেজর জেনারেল স্তরে ফের আলোচনা চলছে বলেও জানা গেছে।

প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় লাদাখের ১৫,০০০ ফুট উচ্চতায় গালোয়ান উপত্যকা এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে মল্লযু’দ্ধ শুরু হয়। পরে তারা পরস্পরের প্রতি পাথর নিক্ষেপ করে এবং ধারালো অ’স্ত্র নিয়ে ঝাঁ’পিয়ে পড়ে। কমপক্ষে ২০ ভারতীয় সেনা নি’হত হন। উৎস: এনডিটিভি

ad

পাঠকের মতামত