327458

জম্মু ও কাশ্মীরে বন্দুকযু’দ্ধে ৮ জন নি’হত

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে নি’রাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক ‘বন্দুকযু’দ্ধে’ ৮ জঙ্গি নি’হত হয়েছেন। নি’রাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের সোফিয়ান জেলায় পাঁচজন এবং পাম্পোর এলাকায় তিনজন বন্দুকযু’দ্ধে মা’রা যান।

এক পুলিশ কর্মকর্তা দাবি করেন, পাম্পোরে অ’ভিযানকালে একটি মসজিদের ভেতরে আশ্রয় নেওয়া দুই সন্ত্রা’সী বন্দুকযু’দ্ধে মা’রা গেলেও ধর্মীয় স্থানের পবিত্রতা রক্ষায় মসজিদে গু’লি ও বি’স্ফোরক ব্যবহার করা হয়নি। তিনি বলেন, কেবল টিয়ার শেল ব্যবহার করা হয়েছিল।

তিনি বলেন, স’ন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেয়ে বৃহস্পতিবার সকালে সোফিয়ান ও পাম্পোর এলাকায় নি’রাপত্তা বাহিনী স’ন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে। বন্দুকযু’দ্ধে সোফিয়ানে পাঁচজন এবং পাম্পোরে তিন সন্ত্রা’সী নি’হত হন।

বৃহস্পতিবার পুলওয়ামা জেলার পাম্পোরে বন্দুকযু’দ্ধে একজন স’ন্ত্রাসী নি’হত হন। আরও দুই জন পাশের একটি মসজিদে আশ্রয় নেন বলে ওই কর্মকর্তা জানান।

শুক্রবার (১৯ জুন) সকালে সুরক্ষা বাহিনী ওই দুই স’ন্ত্রাসীকে মসজিদ থেকে বের করতে টিয়ার শেল ব্যবহার করে। কর্মকর্তারা দাবি করেনন, ধর্মীয় স্থানের পবিত্রতা বজায় রেখে নি’রাপত্তা বাহিনী অ’ভিযান চালায়, মসজিদে আশ্রয় নেয়া দুই সন্ত্রা’সী নি’হত হন।

কাশ্মীরের পুলিশ মহাপরিদর্শক বিজয় কুমার বলেছেন, মসজিদে আশ্রয় নেয়া স’ন্ত্রাসীদের বাইরে বের করতে গু’লি চালানো বা আইইডি ব্যবহার করা হয়নি।

ad

পাঠকের মতামত