ভ্যাকসিন আসছে, লকডাউন দরকার নেই: ফাউসি
আন্তর্জাতিক ডেস্ক।। করোনা মহামারি নিয়ন্ত্রণে রাখতে আর বিস্তৃত লকডাউন প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সরকারি বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি। বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন।
বার্তা সংস্থা এএফপিকে ফাউসি বলেন, তিনি আশাবাদী যে শিগগিরই বিশ্ব একটি ভ্যাকসিন পাবে, যা মহামারির অবসান ঘটাবে। ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষার ফলাফল উৎসাহব্যঞ্জক।
যুক্তরাষ্ট্রে করোনার সং’ক্রমণ শুরু হওয়ার পর ভাইরাসটির ভরকেন্দ্র হয়ে ওঠে নিউইয়র্ক। কিন্তু সেখানে করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্যালিফোর্নিয়াসহ আরও কয়েক অঙ্গরাজ্যে করোনার সং’ক্রমণ বাড়ছে।
ডা. ফাউচি বলেন, সবকিছু পুনরায় খুলে দেয়ার ব্যাপারে আমাদের স্থানীয় একটি অ্যাপ্রোচ নিতে হবে। এর ফলে সেসব অঞ্চলে নতুন রোগী পাওয়া যাবে না, সেখানে স্কুল খুলে দেয়া যেতে পারে। এসময় দেশের অন্যান্য অঞ্চলকে অপেক্ষা করতে হবে।
করোনা বিষয়ে হোয়াইট হাউজের এই উপদেষ্টা আরও বলেন, খুব শিগগিরই একটি ভ্যাকসিন আবিষ্কার হবে বলে তিনি আশাবাদী। একটি ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষার ফলাফল আশাব্যঞ্জক বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ফের ব্যবসা-বাণিজ্য বন্ধ করবে না। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা আবারও সব কিছু বন্ধ করে দেবো না। আমাদের এমনটা করতে হবে না।






