শ্রমিকদের থেকে দৈনিক ৮ দিনার চাঁদা নিতো পাপুলের লোকজন!
নিউজ ডেস্ক।। মানব ও অর্থপাচারের অ’ভিযোগে কুয়েতে গ্রে’ফতার লক্ষ্মীপুর-২ আসনের এমপি মোহাম্মদ শহিদুল ইসলাম পাপুলের বি’রুদ্ধে এবার কুয়েতের আ’ইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে পাপুলের আদম ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে কুয়েতে যাওয়া ২ বাংলাদেশি শ্রমিক। সময় টিভি
জবানবন্দিতে আবদুল আলিম ও আবদুল জব্বার নামের দুই শ্রমিক কুয়েতের আ’ইনশৃ’ঙ্খলা বাহিনীকে জানান, পাপুলের লোকজন তাদের কাছ থেকে দৈনিক ৮ দিনার অর্থাৎ বাংলাদেশি টাকায় ২ হাজার ২০০ টাকা করে নিতেন। যার বিনিময়ে তারা খুচরা কাজের অনুমতি পান। এ টাকা সংগ্রহ করতেন মাহবুব ও আমান নামে দুই ব্যক্তি। বুধবার (১৭ জুন) কুয়েতের ইংরেজী দৈনিক আরব টাইমস পত্রিকা তাদের অনলাইন ভার্সনে এ সংবাদ প্রচার করে।
প্রতিবেদনে বলা হয়, জবানবন্দিতে দুই শ্রমিক জানায়, কুয়েতে আনার আগে তাদের দৈনিক ৮ ঘণ্টা ডিউটি বলা হলেও ১৬ ঘণ্টা বেশি কাজ করতে দেয়া হয়। তাদের প্রতিশ্রুত বেতনের চেয়ে কম টাকায়।
গত ৭ জুন কুয়েতে মানবপাচার ও অর্থপাচারের অ’ভিযোগে দেশটির সিআইডির সংসদ সদস্য পাপুলকে গ্রেফতার করে। এরপরই তাকে জিঞ্জাসাবাদ শুরু করে কুয়েতের আ’ইনশৃ’ঙ্খলা রক্ষাকারী বাহিনী।









