327178

মেয়েকে ধ’র্ষণে’র অ’ভিযোগে সৎ বাবা আটক

নিউজ ডেস্ক।। ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার কলাহাটা মোড়ে ১১ বছরের এক শিশুকে ধ’র্ষণে’র অ’ভিযো’গ উঠেছে। এ ঘটনায় নামে শিশুটির সৎ বাবাকে (৫২) আ’ট’ক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আ’ট’ক করা হয়। ভিকটিম শিশুটি ৫ম শ্রেণির ছাত্রী।

ভিকটিমের মা জানান, রেজাউল মোল্লা তার স্বামী। তার দুই বউ। শহরের নিশ্চিন্তপুর এলাকায় আরেক বউ নিয়ে ভাড়া বাসায় থাকে। আমি তিন মেয়ে নিয়ে শহরের কলাহাটা এলাকায় ভাড়া বাসায় থাকি। সে মাঝে মাঝে এখানে আসে। সোমবার রাতেও সে আমাদের বাড়িতে আসে।

তিনি আরো জানান, মঙ্গলবার ভোরে আমরা দুজন একসাথে বাইরে বের হই। সাথে সাথে সে ঘরে চলে যায়। আমি কিছুক্ষণ পর গিয়ে হাতে-নাতে ধরি। এরপর মেয়ের সাথে কথা বলে বিষয়টি জানতে পারি। এর আগেও সে মেয়ের সাথে এমন কাজ করেছে। মেয়েকে বলেছে কাউকে কিছু বললে তোকে গলা টিপে মে’রে ফেলবো।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, ভিকটিমের মায়ের অ’ভিযো’গের ভিত্তিতে রেজাউল মোল্লাকে আট’ক করা হয়েছে। বুধবার ঝিনাইদহ সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

ad

পাঠকের মতামত