327165

বগুড়ায় ধ’র্ষণে’র পর সন্তানের জন্ম, অবশেষে স্বীকৃতি

নিউজ ডেস্ক।। বিয়ের প্র’লোভ’নে মেহেদী হাসানের ধ’র্ষ’ণের শি’কার হন এক নারী। এরপর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। বিয়ের চাপ দিলে নিরুদ্দেশ হন মেহেদী। এরই মধ্যে কন্যা সন্তান জন্ম দেন ধ’র্ষি’তা।

সন্তান ও স্ত্রীর স্বীকৃতির দাবিতে আ’ইনের দ্বারস্থ হন তিনি। অবশেষে তিন মাস পর দুজনকে নিজের স্ত্রী-সন্তান হিসেবে স্বীকৃতি দিয়েছেন মেহেদী।

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

মা’মলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ মে রাত সাড়ে ১০টার দিকে মেয়েটি নিজের ঘরে শুয়ে পড়েন। এ সময় বাড়িতে অন্য কেউ ছিল না। এ সুযোগে মেহেদী হাসান ঘরে প্রবেশ করে মেয়েটিকে ধ’র্ষ’ণ করেন।

বুধবার সকালের দিকে উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাহার আলী বলেন, থানায় মা’মলার পর এক লাখ এক টাকা মোহরানায় রেজিস্ট্রি (কাবিন) মূলে বন্যা ও মেহেদী বিয়ে সম্পন্ন করেছেন। এরপর সন্তান নিয়ে নবদম্পতি সুখের সংসার গড়েছেন।

মা’মলার তদন্তকারী কর্মকর্তা ও ধুনট থানার উপ পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন বলেন, এই মা’মলার বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে আ’দালত প্রতিবেদন দাখিল করা হবে।

ad

পাঠকের মতামত