আমার অবস্থা দিন দিন ভালো হচ্ছে, আল্লাহ্র কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ: আফ্রিদি
স্পোর্টস ডেস্ক : করোনার মহামা’রীর শুরুর সময় থেকেই পাকিস্তানের অসহায়দের জন্য পাশে দাঁড়ানো আফ্রিদি নিজের এই ভাইরাসে আক্রা’ন্ত হয়েছে। তার করোনা পজেটিভ হওয়ার খবর শুনেই উদ্বীগ্ন হয়ে পড়েন ক্রিকেট ভক্ত থেকে শুরু করে অনেক ক্রিকেটাররা। অনেকেই সুস্থতার জন্য শুভকামনা জানান।
সবার এমন উদ্বীগ্ন হয়ে পড়াতে নিজের অবস্থা জানাতে বুধবার ফেইসবুক পেজে লাইভে আসেন আফ্রিদি। সবাইকে নিজের সেরে উঠার খবর জানিয়ে দোয়া চান। সেই সাথে এসময়ে কি করছেন সেটিও জানান তিনি।
আফ্রিদি বলেন, “গত দুইদিন হলো আমায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কথা শুনছি তাই লাইভে এলাম। সবাইকে আনন্দের সঙ্গে জানাতে চাই যে আমার অবস্থা দিন দিন ভালো হচ্ছে। আমি আল্লাহ্র কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ”
তিনি আরও বলেন, “করোনা থেকে সেরে উঠতে আপনারা কালোজিরা, লং, চা, গরম পানি ইত্যাদি সেবন করতে পারেন। বাসা থেকে খুব দরকার ছাড়া বের হবেন না। আর ভ’য় পাওয়ারও কোনো প্রয়োজন নেই। ”
এরপর পাকিস্তানের সাবেক এই অধিনায়ক নিজের করোনার সময়ে অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, “জীবনে কিছু কিছু ঘটনা আসে যা আমাদের অনেক কিছু শেখায়। মুসলমান হিসেবে আমার যেটা মনে হয়েছে, আল্লাহ্র উপর আমাদের বিশ্বাস রাখা জরুরি। রাসুল (স) ২২-২৩ বছর ধরে বিশ্বাস বাড়ানোর জন্য কষ্ট করেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত সবই প্রয়োজনীয় কিন্তু আসল জিনিস হল বিশ্বাস। আমি করোনার এ সময়ে এই বিশ্বাস বাড়াতে, ঈমান মজবুত করার চেষ্টা করছি। করোনা থেকে এটাই শিখছি। ”
সুস্থ হওয়ার পর আবার অসহায়দের দুয়ারে খাবার পৌঁছে দেয়ার কথা জানান আফ্রিদি। সবার কাছে দোয়া চেয়েছেন এই ক্রিকেটার।




