326784

করোনায় আ’ক্রা’ন্ত মাশরাফির শাশুড়ি

স্পোর্টস ডেস্ক।। নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার শাশুড়ি হোসনে আরা সিরাজের করোনাভাইরাসের সং’ক্রমণ ধরা পড়েছে। আজ সোমবার সকালে নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রোববার থেকে হোসনে আরাকে নড়াইলের নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। তিনি সুস্থ্ আছেন।’

এ নিয়ে জেলায় আটজন চিকিৎসক ও ১৪ জন হাইওয়ে পুলিশের সদস্যসহ মোট ৬১ জন করোনাভাইরাসে আ’ক্রান্ত হলেন। এর মধ্যে আটজন চিকিৎসকসহ ২৩ জন সুস্থ হয়েছেন এবং দুজন মা’রা গেছেন বলে জানান সিভিল সার্জন।

ad

পাঠকের মতামত