327024

আগামী ৩ দিন বৃষ্টি অব্যাহত থাকবে

নিউজ ডেস্ক।। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, আগামী ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বর্তমানে দেশের মধ্যাঞ্চলে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং তা উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

ইতোমধ্যে ঢাকার টাঙ্গাইল, ফরিদপুর ও মাদারীপুর, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, সিলেটের শ্রীমঙ্গল, রাজশাহীর ঈশ্বরদী, বগুড়া, বদরগাছী, তাড়াশ, বরিশাল বিভাগের বরিশাল, খেপুপাড়া, ভোলা, রংপুর ও খুলনা বিভাগে হালকা থেকে মাঝারী বৃষ্টি ও কিছু অঞ্চলে ভারী বর্ষণ ও বজ্রপাত হয়েছে।

সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বগুড়ায়, ১০৩ মিলিমিটার। তবে রাজধানীতে বৃষ্টিপাত হয়নি। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াল। সর্বনিন্ম তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে এই তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ad

পাঠকের মতামত