৩ শিশুকে গাছে বেঁ’ধে নি’র্যাতন, বাবা-ছেলে গ্রে’প্তার
নিউজ ডেস্ক।। পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বাগান থেকে মালটা ছেড়ার অ’ভিযোগে তিন শিশুকে গাছের সঙ্গে বেঁধে নি’র্যাতনের অভি’যোগ পাওয়া গেছে। এ ঘটনায় নি’র্যাতনকারী বাগানের মালিক ও তার ছেলেকে গ্রে’প্তার করেছে পুলিশ।
এর আগে ওই ঘটনায় গতকাল শনিবার রাতেই নি’র্যাতনের শিকার এক শিশুর বাবা থানায় মা’মলা দায়ের করেন। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের চামী গ্রামের তিন শিশু স্থানীয় আব্দুল জব্বার মিয়ার (৬০) বাগান থেকে কয়েকটি মালটা ছিড়ে আনে। বিষয়টি দেখতে পেয়ে জব্বারের ছেলে হাসান ওই শিশুদের ধরে চড়-থাপ্পড় দেয় এবং তাদেরকে আ’টকে রেখে তার বাবা জব্বারকে খবর দেয়।
পরবর্তী সময়ে জব্বার শিশুদের একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে জুতাপেটা করে। দুপুরের দিকে ওই শিশুদের নি’র্যাত’নের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে। এরপর তাদেরকে উ’দ্ধার করে থানায় নিয়ে আসে নেছারাবাদ থানার পুলিশ।
এ ঘটনায় নি’র্যাত’নের শিকার এক শিশুর বাবা শনিবার রাতে নেছারাবাদ থানায় শিশু নি’র্যাতন আইনে একটি মা’মলা দায়েরের পর পুলিশ জব্বার ও তার ছেলে হাসানকে গ্রে’প্তার করে। গ্রে’প্তারকৃতদের আজ রোববার আ’দালতে পাঠানো হবে বলেও জানান ওসি কামরুজ্জামান তালুকদার।




