লক্ষ্মীপুরে হ’ত্যা মা’মলার আসামির ধ’র্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা
নিউজ ডেস্ক।। লক্ষ্মীপুরের রায়পুরে হ’ত্যা মা’মলার আ’সামি ইমনের বি’রুদ্ধে ১৫ বছরের এক কিশোরীকে ধ’র্ষণ করার অ’ভিযোগ উঠেছে। এ ঘটনার পর অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই কিশোরী। ওই যুবক বর্তমানে জেলা কা’রাগারে রয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে ৮ মাসের মাথায় ওই কিশোরী একটি ছেলে শিশুর জন্ম দেয়। বাড়ির লোকদের ভ’য়ে হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃ’ত্যু হয়। খবর পেয়ে পুলিশ শিশুর ম’রদেহ উদ্ধার করে ম’য়নাতদন্ত শেষে দাফনের জন্য হস্তান্তর করে।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় শিশুর ম’রদেহ উপজেলার কেরোয়া ইউনিয়নের দক্ষিণ কেরোয়া গ্রামে নানার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে বিয়ের প্র’লোভনে মেয়ের সর্বনাশ করায় ওই বি’চার চেয়েছেন অসহায় বাবা। অসুস্থ কিশোরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরী জানায়, পার্শবর্তী বাড়ির জাকির হোসেনের ছেলে ইমন বিয়ের প্র’লোভন দেখিয়ে তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। এতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। লোকলজ্জার ভয়ে বৃহস্পতিবার বাচ্চা প্রসব করার জন্য স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ সেবন করে। রাতেই স্থানীয় এক ধাত্রীর মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেয়। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
পরে বাড়ির লোকজনের ভ’য়ে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়। খবরটি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অন্যদিকে, গেল বছর ১৬ অক্টোবর দক্ষিণ কেরায়া গ্রামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হ’ত্যার ঘটনায় ইমন জেলা কা’রাগা’রে রয়েছে।




