ইতালি ফিরলেন আটকে পড়া ২৮৭ বাংলাদেশি প্রবাসী
নিউজ ডেস্ক।। ম’হামারী কোভিড-১৯ এর কারণে কয়েক মাস দেশে আটকে পড়া ২৮৭ জন প্রবাসী বাংলাদেশি অবশেষে ইতালি ফিরলেন। শুক্রবার (১২ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে এ সকল প্রবাসী বাংলাদেশি ঢাকা হতে রোম ইন্টারন্যাশনাল ফিমিউসিনো এয়ারপোর্টে এসে পৌঁছান।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড বিমান শুক্রবার দুপুর সোয়া ১২টায় ২৮৭ জন ইতালি প্রবাসীকে নিয়ে ঢাকা ছেড়ে ৯ ঘণ্টা ৪৫ মিনিট টানা উড়ে ইতালি সময় বিকাল ৫টা ৩০ মিনিটে রাজধানী রোমে এসে পৌঁছে।
ভেনিস প্রদেশের ভিসেন্চা প্রভেন্সির বাসিন্দা রফিকুল ইসলাম মান্না সর্দারের ব্যক্তিগত ঐকান্তিক প্রচেষ্টায় প্রথমে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও শেষের দিকে বাংলাদেশ অ্যাম্বাসি রোম এর সহযোগিতায় এসব প্রবাসী বাংলাদেশিরা ইতালি ফেরত আসেতে সক্ষম হন।
বিমানটি ইতালী পৌছার সাথে সাথে বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার ও প্রবাসী কয়েকজন কমিউনিটি নেতৃবর্গ আগত প্রবাসীদের স্বাগত জানান এবং তাদের খোঁজ খবর নেন ও কুশল বিনিময় করেন।
প্রবাসীদের অনুভূতি জানতে চাইলে তারা বলেন, বিশেষ এই ফ্লাইটের উদ্যোক্তাদের নিরলস প্রচেষ্টায় আমরা ২৮৭ জন ইতালিতে ফিরতে পেরেছি। এটি সত্যিই আনন্দের। যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।
এ প্রসঙ্গে রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার সকল আগত প্রবাসীদের স্বাগত জানিয়ে বলেন, ইতালি সরকারের যত নিয়ম সেগুলো সঠিকভাবে পালন করার জন্য সকলকে তিনি অনুরোধ করেন। এবং এই বিশেষ ফ্লাইটের জন্য বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ বিমানসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাছাড়া যারা আসতে পারেন নাই, তারা আগামী ১৭ জুন আবারো বিশেষ ২য় ফ্লাইট করে আসবেন বলে আশ্বস্ত করেন।
কমিউনিটি ব্যক্তিরা বলেন, করোনা পরিস্থিতিতে গত কয়েক মাস ধরে কয়েক হাজার ইতালি প্রবাসী বাংলাদেশি আটকে পড়েন বাংলাদেশে। এদের মধ্যে কারো স্টে পারমিট মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে, কারো আবার পরিবার ইতালিতে; তাদের ফিরিয়ে আনতে কমিউনিটি নেতাদের সহযোগিতায় বাংলাদেশ বিমানের পরিচালকের সাথে কথা বললে তিনি রাজি হন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস ইতালির সহযোগিতায় ও ইতালি সরকারের অনুমতিক্রমে চার্টার্ড ফ্লাইটে রোমে ফিরলেন ২৮৭ জন ইতালি প্রবাসী বাংলাদেশি।
এখন ইতালি সরকারের আ’ইন মেনে আগত সকল যাত্রীদের ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। উল্লেখ্য যে কোভিড ১৯ এর জন্যে ইউরোপের বিভিন্ন দেশ হতে বাংলাদেশে গিয়ে আ’টকে পরেছেন প্রায় ৩৬ হাজার বাংলাদেশী ইউরোপ প্রবাসী। যার মধ্যে প্রায় ১৫ হাজারের মতো ইতালি প্রবাসী।









