সৌদিতে বাংলাদেশি প্রকৌশলীর করোনায় মৃ’ত্যু
প্রবাস ডেস্ক।। সৌদি আরবে করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে মা’রা গেছেন আবদুল মালেক (৫৯) নামে এক বাংলাদেশি প্রকৌশলী। গতকাল শুক্রবার রিয়াদ শহরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’ত্যু হয়।
আব্দুল মালেক লক্ষীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের হাজিগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন মালেকের শ্যালক মাহাবুবুল আলম দোলন। তিনি জানান, ৩৭ বছর ধরে সৌদি আরবের রিয়াদে একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে কাজ করতেন প্রকৌশলী আবদুল মালেক। কয়েকদিন আগে তিনি করোনাভাইরাসে আ’ক্রান্ত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মা’রা যান। ইসলামি নিয়ম অনুযায়ী রিয়াদে তাকে দাফন করা হবে।
মালেকের স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে বাংলাদেশে বসবাস করেন।









