326435

মালয়েশিয়ায় পুলিশের অ’ভিযানে ২০ বাংলাদেশিসহ ৫৯ জন গ্রে’প্তার

প্রবাস ডেস্ক।। মালয়েশিয়ায় কোভিড-১৯ মোকাবেলায় সফলতার পর লকডাউন শেষ করেই শুরু হয়েছে ইমিগ্রেশন ও পুলিশের অ’ভিযান। দেশ জুড়ে অবৈধ অভিবাসীদের গ্রে’প্তারে নতুন নতুন কৌশল অবলম্বন করে অ’ভিযানে যাচ্ছে অভিবাসন বিভাগ।

তারই অংশ হিসেবে সে দেশের নেগরিসেমবিলানের জেমপোল এলাকায় পুলিশের অ’ভিযানে, ২০ জন বাংলাদেশিসহ ৫৯ জনকে গ্রে’প্তার করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত অ’ভিযান পরিচালনা করে ইন্দোনেশিয়ার ৩০, বাংলাদেশের ২০ ও ইন্ডিয়ার ৯ জনকে গ্রে’প্তার করে।

জেমপোল জেলা পুলিশ সুপার মোহাম্মদ খায়রিল মোহাম্মদ আরিফ বলেন, জেমপোল জেলা পুলিশের ৩৮ জন কর্মকর্তা ও সদস্যরা অভিমানে অংশগ্রহণ করে। এসময় বিদেশিদের বাসস্থানে আমরা অ’ভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে গ্রে’প্তার করা হয়।

তিনি আরো বলেন, অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের বিরুদ্ধে অ’ভিযান অব্যাহত থাকবে। গ্রে’প্তারকৃতদের বি’রুদ্ধে ইমিগ্রেশন আইনের ৬ (১) (গ) ধারায় গ্রে’প্তার করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

ad

পাঠকের মতামত