নতুন অর্থবছরেও দুই শতাংশ প্রণোদনা পাবেন প্রবাসীরা
নিউজ ডেস্ক।। করোনাভাইরাস ও বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম কমার কারণে আগামী অর্থবছরে প্রবাসী আয় প্রবৃদ্ধি কম হওয়ার আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় একথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বিগত অর্থবছরের বাজেটে ২ শতাংশ হারে প্রণোদনা প্রদানের ঘোষণা দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল, রেমিটেন্স প্রেরণে বর্ধিত ব্যয় লাঘব করা এবং বৈধ পথে অর্থ প্রেরণে উৎসাহিত করা।
এ পদক্ষেপের কারণে ২০১৯-২০ অর্থবছরের এক মাস বাকি থাকতেই রেকর্ড ১৬.৫৬ বিলিয়ন ডলার প্রবাস আয় অর্জিত হয়েছে, যা দেশের অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে বিশেষ অবদান রাখছে।
বর্তমানে বিশ্বের ১৭৪টি দেশে এক কোটি ২০ লাখের অধিক অভিবাসী কর্মী কর্মরত রয়েছে।









