326164

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন

নিউজ ডেস্ক।। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিয়ের দাবিতে তিন সন্তানের জননী তার পরকীয়া প্রেমিকের বাড়িতে দুইদিন ধরে অনশন করছেন। উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এদিকে এ ঘটনায় প’রকী’য়া প্রেমিক এমদাদুল মাতুব্বর গা ঢাকা দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, অনশনরত ওই নারীর ১৬ ও ১২ বছর বয়সী দুই ছেলে ও দুই বছর বয়সী এক মেয়ে রয়েছে। অপরদিকে এমদাদুলেরও ১৭ ও ১৩ বছর বয়সী দুই ছেলে ও ৯ বছর বয়সী এক মেয়ে রয়েছে।

ওই নারীর দাবি, প্রতিবেশী হওয়ায় দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছে। এর একপর্যায়ে তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেওয়ার আশ্বাস দিলে এমদাদুলের সঙ্গে তার স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক চলে। এদিকে বছরখানের আগে ওই নারী স্বামী মা’রা যান। এ সুযোগে এমদাদুলের সঙ্গে ওই নারীর সম্পর্ক গভীর হয়ে ওঠে এবং বিভিন্ন জাযগায় তাদের যোগাযোগের মাত্রা বেড়ে যায়।

সম্পতি ওই নারী এমদাদুলকে বিয়ের জন্য চাপ দিলে তিনি নানা ছলচাতুরী শুরু করেন। একপর্যায়ে এমদাদ তাদের মধ্যে গড়ে ওঠা সম্পর্কের কথা অস্বীকার করেন। তাই বাধ্য হয়ে তিনি অনশন শুরু করেছেন। দাবি না মানা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথাও জানান ওই নারী।

আজ বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, ওই নারী এমদাদুলের বাড়ির মেঝেতে মাদুর পেতে বসে আছেন। এলাকার শতশত উৎসুক লোক সেখানে ভিড় করছেন।

এ বিষয়ে জানতে চাইলে অ’ভিযুক্ত এমদাদুলের ভাই ঘটনাটি স্বীকার করে বলেন, ‘আমরা সামাজিকভাবে বিষয়টি সমাধানের চেষ্ঠা করছি।’

বিষয়টি নিয়ে কাউলীবেড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবুল হাসনাত দুদু মিয়া বলেন, ‘দুই পক্ষই আমার কাছে অ’ভিযোগ নিয়ে এসেছে। বিষয়টি আমি খোঁজ নিয়েছি। আমি দুপক্ষের সম্মতিতে বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করছি।’

ad

পাঠকের মতামত