দুই পক্ষের ভ’য়াবহ সং’ঘর্ষে নড়াইলে ৩ জন নি’হত, আ’হত ১৫
নিউজ ডেস্ক।। নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে গোষ্ঠিগত দ্বন্দ্বের জেরে দু’পক্ষের সং’ঘ’র্ষে চাচা-ভাইপোসহ ৩জন নি’হত ও অন্তত ১৫জন আ’হত হয়েছে। লোহাগড়া উপজেলার গোন্ডব গ্রামে বুধবার (১০ জুন) বেলা ৩টার দিকে এ সং’ঘর্ষে এ হ’তাহ’তের ঘটনা ঘটে।
আ’হতদের নড়াইল লোহাগড়ার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত স’ন্দেহে পুলিশ ৭ জনকে আ’টক করেছে।
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে লোহাগড়া উপজেলার গোন্ডব গ্রামের বিপ্লব শেখের পক্ষ ও মিরাজ মোল্যা পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্ব’ন্দ্ব-সং’ঘাত চলে আসছিল। যার ফলে বিভিন্ন সময় দু’পক্ষে স’হিংসতায় বহু র’ক্তপাতের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বুধবার বিভিন্ন প্রকার দেশীয় অ’স্ত্রস’স্ত্র্র নিয়ে দু’পক্ষ রক্তক্ষয়ী সং’ঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিতে না দিতেই উভয়পক্ষে অন্তত ২০জন আ’হত হয়। গু’রুত্বর আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে মিরাজ মোল্যার পক্ষের মোক্তার মোল্যা ও আমিনুর রহমান হাবিব নামে চাচা-ভাইপোকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ছাড়া রফিকুল মোল্যা নামে মুমূর্ষু আর একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উচ্চতর চিকিৎসার জন্য বিকালে খুলনা নেয়ার পথে তিনিও মা’রা যান। আ’হত অন্যান্যদের নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পর পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও উ’ত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ৭ জনকে পুলিশ আ’টক করেছে। উৎস: সময়টিভি।






