ইতালিতে কবরের জায়গা সং’কটে মুসলিমরা
নিউজ ডেস্ক।। নভেল করোনাভাইরাসে দেশটিতে প্রা’ণ হারিয়েছেন অনেক মুসলিম। কবরের জায়গা সংকট শোক বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। আলজাজিরা
মিলানের মসজিদের ইমাম আব্দুল্লাহ টিসিনা বলেন, শহর অঞ্চলে সমাধিস্থানগুলোতে মুসলিমদের জন্য অংশ বরাদ্দ নেই।
তালিতে কোভিডে এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি মানুষের মৃ’ত্যু হয়েছে। তাদের বেশির ভাগই উত্তরের শহর লম্বর্দি অঞ্চলের। দেশটিতে আ’ক্রা’ন্ত ছাড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার।
পরিস্থিতি সামাল দিতে কয়েক মাস ধরে সব পথ বন্ধ করে লকডাউন জারি করেছে সরকার। ফলে মুসলমানের ম’রদেহ মাতৃভূমিতেও পাঠানো যায়নি। ফলে ইতালিতেই কবর দিতে কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয়। অনেক ক্ষেত্রে কর্তৃপক্ষের ভালো সাড়া মেলে না। তাছাড়া ইতালিতে খোলা জায়গারও অভাব রয়েছে।
ইতালিতে মুসলমানের সংখ্যা প্রায় ২৬ লাখ; যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৪.৩ শতাংশ। তাদের বেশির ভাগেরই বাস দেশটির উত্তর দিকে। তাদের ৫৬ শতাংশই বিদেশি নাগরিকত্বধারী। তাদের অনেকেই এসেছেন উত্তর আফ্রিকা বা দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে।









