কোভিড-১৯: বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বন্ধ করছে মালয়েশিয়া
নিউজ ডেস্ক।। কোভিড-নাইনটিনের কারণে মালয়েশিয়ায় ফের বাড়ল বিধিনি’ষেধের মেয়াদ। তবে এবার কিছুটা শিথিল করা হয়েছে নিয়ম কানুন। আগামী ১০ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত বজায় থাকবে এ বিধিনি’ষেধ।
মালয়েশিয়ায় সামাজিক দূরত্ব বজায় রেখে খুলে দেয়া হয়েছে সামাজিক, ব্যবসায়িক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান। দেশটিতে করোনা সং’ক্রমণ কিছুটা কমে আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।
করোনা পরিস্থিতির উন্নতি হলেও দেশটির বিভিন্ন আইনি জটিলতার কারণে একের পর এক বন্ধ করে দেয়া হচ্ছে বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান। এ অবস্থায় শ’ঙ্কা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের।
মালয়েশিয়ার কমিউনিটি নেতা ও ব্যবসায়ী এস এম মোয়াজ্জেম হোসেন নিপু বলেন, বৈধ-অবৈধ বিবেচনা না করেই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হচ্ছে।
মালয়েশিয়ার কমিউনিটি নেতা ও ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন লিটন বলেন, আমরা এমন অবস্থার মধ্যে রয়েছে যে, না দোকান রাখতে পারছি, না ছাড়তে পারছি।
মালয়েশিয়ার কমিউনিটি নেতা ও ব্যবসায়ী রাশেদ বাদল বলেন, আমাদের আগের জায়গায় ফিরে যেতে পদক্ষেপ নিতে হবে।
এদিকে ১০ জুন থেকে আন্তঃদেশীয় ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে সীমান্ত বন্ধ থাকায় নিষেধাজ্ঞা রয়েছে বিদেশিদের প্রবেশের ক্ষেত্রে।
সারা বিশ্বই আজ বিচ্ছিন্ন। কবে নাগাদ মানুষের স্বাভাবিক জীবন শুরু হবে একথা কেউই বলতে পারছে না। তবে কোভিড ১৯ এর আঁধার কেটে সবকিছু আবার স্বাভাবিক হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। উৎস: সময়টিভি









