325823

গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৪২ জনের মৃ’ত্যু, শনাক্ত ২৭৩৫

নিউজ ডেস্ক।। দেশে করোনাভাইরাস সং’ক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃ’ত্যু হয়েছে। করোনায় নতুন করে শ’নাক্ত হয়েছে ২ হাজার ৭৩৫ জন এবং সুস্থ হয়েছে ৬৫৭ জন।

আজ সোমবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ১৩ হাজার ৯৬১টি। নমুনা পরীক্ষা করেছি ১২ হাজার ৯৪৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ১০ হাজার ৯৩১টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৭৩৫ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৬৮ হাজার ৪০৪ জন। শনাক্তের হার ২১ দশমিক ১৩ শতাংশ।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৫৭ জন। মোট সুস্থ হয়েছে ১৪ হাজার ৫০৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃ’ত্যুবরণ করেছে ৪২ জন। এ পর্যন্ত মৃ’ত্যু দাঁড়ালো ৯৩০ জন। শ’নাক্ত বিবেচনায় মৃ’ত্যু’র হার ১ দশমিক ৩৬ শতাংশ।’

তিনি বলেন, ‘লি’ঙ্গ বিশ্লেষণে পুরুষ ৭১ শতাংশ এবং নারী ২৯ শতাংশ শনাক্ত হয়েছে। আর মৃ’ত্যুর বিশ্লেষণে পুরুষ ৭৭ শতাংশ এবং নারী মা’রা গেছে ২৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যারা মৃ’ত্যুবরণ করেছেন, তাদের মধ্যে পুরুষ ৩৩ জন, নারী ৯ জন।’

এর আগে রোববার করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়েছিল ২ হাজার ৭৪৩ জন, মা’রা গেছে ৪২ জন। তার আগের দিন শনিবার করোনায় আ’ক্রা’ন্ত হয় ২ হাজার ৬৩৫ জন, মৃ’ত্যু হয় ৩৫ জনের।

বাংলাদেশে করোনাভাইরাসের সং’ক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে প্রথম একজনের মৃ’ত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সং’ক্রমণ ও মৃ’ত্যুর সংখ্যা বেড়েছে।

ad

পাঠকের মতামত