শ্বাসকষ্ট কমছে না ডা. জাফরুল্লাহ চৌধুরীর
নিউজ ডেস্ক।। সোমবার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ বলেন, স্যারের (ডা. জাফরুল্লাহ চৌধুরী) অবস্থার কোনও পরিবর্তন হয়নি। শ্বাসকষ্ট থাকায় অক্সিজেন লাগছে।
গণস্বাস্থ্য হাসপাতালের ব্রিগেডিয়ার (অব.) অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন ডা. জাফরুল্লাহ।
ডা. মামুন মুস্তাফি এর বরাত দিয়ে ফরহাদ বলেন, গত ৪ দিন ধরে তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন নেই। রক্তচাপ ও শারীরিক অন্যান্য অবস্থা বিবেচনায় অবস্থা স্থিতিশীল। নিয়মিত ডায়ালাইসিস চলছে।
বর্তমানে জাফরুল্লাহ স্যারের ফুসফুসে সং’ক্রমণ দেখা দিয়েছে। এ জন্য তাকে সার্বক্ষণিক অক্সিজেন দিতে হচ্ছে। একইসঙ্গে তাকে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয়েছে। খাওয়া-দাওয়ার পরিমাণ কিছুটা কমে গেছে। ডাক্তার বলছেন, তিনি এখনও পুরোপুরি ঝুঁ’কিমুক্ত নন। আগের মতোই আছে।
সোমবার সকাল পর্যন্ত তার শারীরিক অবস্থার ওই রকমই রয়েছে। অন্যদিকে আগে সপ্তাহে তিনদিন ডা. ডায়ালাইসিস করা হলেও এখন প্রতিদিন ডায়ালাইসিস করা হচ্ছে। শুক্রবার ডা. জাফরুল্লাহর ডায়ালাইসিস করা হয় এবং তৃতীয়বারের মতো প্লাজমা থেরাপি দেয়া হয়।






