325844

মৃ’ত ৪২ জনের সম্পর্কে যা জানানো হয়েছে

নিউজ ডেস্ক।। দেশে নতুন করে ২৭৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ ছাড়া এই রোগে আ’ক্রা’ন্ত হয়ে আরও ৪২ জনের মৃ’ত্যু হয়েছে, যা ২৪ ঘণ্টায় সর্বোচ্চ। এর আগে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টাতেও দেশে সর্বোচ্চ ৪২ জনের মৃ’ত্যু হয়েছিল।

সোমবার (৮ জুন) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ১২ হাজার ৯৪৪টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এই পরীক্ষায় নতুন করে ২ হাজার ৭৩৫ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সং’ক্রমণ পাওয়া গেছে।

এতে দেশে করোনাভাইরাসে আ’ক্রা’ন্তের সংখ্যা বেড়ে হলো ৬৮ হাজার ৫০৪ জন। ডা. নাসিমা জানান, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে মৃ’ত্যু হয়েছে আরও ৪২ জনের। এ নিয়ে দেশে করোনায় আ’ক্রা’ন্ত হয়ে এখন পর্যন্ত ৯৩০ জনের মৃ’ত্যু হলো। সর্বশেষ মৃ’তদে’র মধ্যে ৩৩ জন পুরুষ ও ৯ জন নারী।

সর্বশেষ মা’রা যাওয়া ৪২ জনের বয়স সং’ক্রান্ত তথ্য উল্লেখ করে তিনি জানান, এদের মধ্যে ৯১ থেকে ১০০ বছর বয়সী ২ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ২ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৪ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ১২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১০ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৭ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৩ ও ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন রয়েছে। এদিকে আগে থেকেই করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে চিকিৎসাধীন থাকা আরও ৬৫৭ জন সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. নাসিমা বলেন, এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া ১৪ হাজার ৫৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ad

পাঠকের মতামত